ময়মনসিংহ মেডিক্যাল কলেজে আরও ২ দিন ক্লাস-পরীক্ষা বর্জন

ময়মনসিংহ প্রতিনিধি
০১ মার্চ ২০২২, ২২:২৩আপডেট : ০১ মার্চ ২০২২, ২২:৩২

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রধান ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে চলমান আন্দোলনের অংশ হিসেবে ক্লাস-পরীক্ষা বর্জনের সময়সীমা আরও দুই দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) দুপুরে আন্দোলনরত শিক্ষক, চিকিৎসক ও চিকিৎসকরা বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন।

বিষয়টি নিশ্চিত করে আন্দোলনরত শিক্ষক নেতা সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মনির হোসেন ভূঁইয়া জানান, আগামী বৃহস্পতিবার (৩ মার্চ) পর্যন্ত ঘটনা তদন্তের সময়সীমা রয়েছে। তদন্ত প্রতিবেদন যথাসময়ে জমা দেওয়ার লক্ষ্যে বৈঠকে আরও দুই দিন ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চলবে।

মেডিক্যাল কলেজটির অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ বলেন, ‘ঘটনা তদন্তে তদন্ত কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রতিবেদন জমা পাওয়ার পর তাদের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, ২৭ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে দুই দিনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। মঙ্গলবার ছিল এর শেষ দিন।

উল্লেখ্য, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ এনে ওই অধ্যাপকের অপসারণ দাবিতে গত ২৩ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে ছাত্রদের একটি গ্রুপ মানববন্ধন করে। এরপর থেকে কলেজের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

/এফআর/আরকে/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম