দেশে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে: খন্দকার মোশাররফ

ময়মনসিংহ প্রতিনিধি
০২ মার্চ ২০২২, ২০:১৬আপডেট : ০২ মার্চ ২০২২, ২০:২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে, যাদের অধীনে আগামী নির্বাচন হবে। 

বুধবার (২ মার্চ) বিকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ নগরীর নতুন বাজারে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, দেশের স্বার্থে এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ফিরিয়ে আনার লক্ষ্যে স্বৈরাচারি সরকারকে হটাতে হবে। দেশের সকল সংকট থেকে দেশকে রক্ষা করতে হবে। 

তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রাম ছাড়া কোনও স্বৈরাচারকে হটানো যায়নি। এ জন্য সকল ভেদাভেদ ভুলে আগামী দিনে সরকার পতনের যেকোনও আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। 

বিএনপির এই নেতা বলেন, তেল ও গ্যাসসহ সকল পণ্যের দামের উর্ধ্বগতিতে মানুষের আজ নাভিশ্বাস। দেশে ধনী-গরিবের ব্যবধান শুরু হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এবং উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম