বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি
০৭ মার্চ ২০২২, ১৫:৫৫আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৮:০৫

নেত্রকোনার দুর্গাপুরে বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (৬ মার্চ) বিকালের দিকে পৌর শহর এলাকায় কুমড়া ক্ষেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছে পরিবার।

ভুক্তভোগী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। অভিযুক্তের নাম শামছুল মিয়া। সে পৌর শহর এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি বিকালে মাদ্রাসা থেকে ফিরে মাঠে খেলা করছিল। এ সময় শামছুল শিশুটিকে ডেকে বলে তার বাবা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। তাকে সেখানে নিয়ে যেতে বলেছে। এ কথা শুনে শিশুটি তার সঙ্গে যায়। পরে তাকে কুমড়া ক্ষেতে নিয়ে যায়। সেখানে বাবাকে না পেলে বাড়ি ফিরে যেতে চাইলে আটকে রেখে ধর্ষণ করে। এরপর কান্না শুরু করলে শিশুটিকে শারীরিক নির্যাতন করে শামছুল।

শিশুটির মা বলেন, ‘বিকাল পার হয়ে সন্ধ্যা হয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় খুঁজতে বের হই। পরে খোঁজাখুঁজি করে মাদ্রাসার কাছাকাছি গিয়ে দেখতে পাই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে। তখন তাকে জিজ্ঞেস করলে ভয়ে কিছুই বলতে পারছিল না। এরপর বাড়িতে এনে জিজ্ঞেস করলে সবকিছু বলতে থাকে। তখন ভয়ে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে। এরপর তাকে দুর্গাপুর হাসপাতালে নিয়ে আসি।’

দুর্গাপুর থানার ওসি মীর মাহাবুবুর রহমান (তদন্ত) বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/আরকে/এমওএফ/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ: চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম