১২ দিন পর সচল মমেক হাসপাতালের সিটি স্ক্যান মেশিন

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ মার্চ ২০২২, ১৩:১৮আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৩:১৮

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মমেক) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সিটি স্ক্যান মেশিন ১২ দিন পর সচল হয়েছে। জাপান থেকে প্রয়োজনীয় উপকরণ এনে সোমবার (৭ মার্চ) মেশিনটি চালু করা হয়।

রেডিওলজি বিভাগের মেডিক্যাল টেকনোলজিস্ট ইনচার্জ গণেশ বাড়ৈ জানান, গত ২৩ ফেব্রুয়ারি সিটি স্ক্যান মেশিনের টেবিলের পাওয়ার সাপ্লাই নষ্ট হয়। এরপর থেকে মেশিনটি অকেজো হয়ে পরীক্ষা বন্ধ ছিল। হাসপাতালের পরিচালকের উদ্যোগে দ্রুত পার্টস ঠিকাদারি প্রতিষ্ঠান মেডিটেল লিমিটেড বাংলাদেশ জাপান থেকে সেটা এনে মেশিনটি সচল করে। বর্তমানে রোগীদের সিটি স্ক্যান করা হচ্ছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়া বাংলা ট্রিবিউনকে জানান, রোগীদের ভোগান্তি কমাতে নষ্ট সিটি স্ক্যান মেশিন দ্রুত সচল করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চাপ দেওয়া হয়। এরপরেই জাপান থেকে পার্টস এনে মেশিন সচল করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা দিতে চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

/এসএইচ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম