চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা: অভিযুক্ত গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২২, ১২:৪৩আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৪:৪০

জামালপুরে যৌন নির্যাতনের শিকার স্কুলছাত্রীর লিখে যাওয়া চিরকুটের সূত্র ধরে অভিযুক্ত তামিম আহমেদ স্বপনকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‌্যাব) সদস্যরা। শনিবার (১২ মার্চ) র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

শহরের র‌্যাব কার্যালয়ে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের সদরের অষ্টধর ইউনিয়নের চরশসা এলাকায় অভিযান চালিয়ে তামিমকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে সে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে। পুলিশের মাধ্যমে তাকে আদালতে পাঠানো হবে।

অভিযুক্ত তামিম মেলান্দহের সাধুপুর কান্দাপাড়া গ্রামের মো. খোকা মোল্লার ছেলে।
 
এরআগে, শুক্রবার (১১ মার্চ) এই ঘটনায় মেলান্দহ থানায় মামলা করেছেন ছাত্রীর বাবা। 

অভিযোগ রয়েছে, অভিযুক্ত তামিম বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর বান্ধবীদের মাধ্যমে মোবাইল ফোনে কল করে ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সাধুপুর কান্দাপাড়ার একটি বাড়ির কক্ষে দিনভর আটকে রেখে ধর্ষণ করে। বিকালের দিকে ছেড়ে দেয়। বাড়িতে ফিরে ভুক্তভোগী নিজের ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে যায়। সন্ধ্যার দিকে কোনও সাড়াশব্দ না পেয়ে মা জানালা দিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসেন।

পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর ওই ছাত্রীর ঘরে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ‘তামিম আমাকে সারাদিন এক রুমে আটকাই রাখছে। তামিম আমাকে খুব ডিস্টার্ব করতো। ও আমাকে বলেছে- ওর সঙ্গে দেখা করলে সে আমার জীবন থেকে চলে যাবে। কিন্তু ও আমার সঙ্গে খুব খারাপ কিছু করেছে, যা বলার মতো না।’

/টিটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম