জামালপুরে কর্মসৃজন প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ

জামালপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০২২, ১৭:৩৪আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৭:৩৯

জামালপুরের মেলান্দহ উপজেলায় ২০২১-২২ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের প্রথম পর্যায়ের প্রকল্প ৪০ দিনের কাজ ১২ ফেব্রুয়ারি শুরু হয়েছে। প্রকল্প তালিকায় ভুয়া শ্রমিকদের নাম নিবন্ধন করায় প্রতিটি প্রকল্পের কাজে সিংহভাগ শ্রমিক অনুপস্থিত রয়েছেন। শ্রমিকদের অনুপস্থিতির সুযোগ নিয়ে সমুদয় টাকা লুটপাটের জন্য ট্রাকে দায়সারাভাবে মাটি কেটে কাজ চালিয়ে যাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। 

বিষয়টি জেনেও সংশ্লিষ্ট প্রকল্পের তদারকির দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষ রহস্যজনক কারণে তদারকি করছেন না। ফলে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের প্রায় পাঁচ কোটি টাকা লুটপাট হচ্ছে। এতে যেমন সুফল পাচ্ছেন না অতিদরিদ্র শ্রমিকরা তেমনি সরকারের কর্মসৃজন কর্মসূচির আসল উদ্দেশ্য ভেস্তে যেতে বসেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১ ইউনিয়নে ২০২১-২০২২ অর্থবছরে অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ের ৫৯টি প্রকল্পে চার কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকা এবং কাজের সরঞ্জামাদি নয় লাখ ৬৪ হাজার টাকাসহ সর্বমোট চার কোটি ৬১ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ৪০ দিনের এই কর্মসূচিতে দৈনিক ৪০০ টাকা মজুরিতে দুই হাজার ৮২৪ জন অতিদরিদ্র নারী-পুরুষ শ্রমিকের ৩৯ লাখ ৫০ হাজার ৮০০ ঘনফুট মাটি কাটার কথা রয়েছে। 

এর মধ্যে ৩০টি প্রকল্প পরিদর্শন করে দেখা গেছে, প্রকল্পগুলোতে শ্রমিক নেই। তবে নাংলা, ফুলকোচা, ঘোষের পাড়া, ঝাউগড়া ও কুলিয়া ইউনিয়নের প্রকল্পগুলোতে কিছু ভিন্ন চিত্র দেখা গেছে। এসব ইউনিয়নে শ্রমিকদের মাটি কাটতে দেখা গেছে।

দুরমুঠ ইউনিয়নের সুলতানখালী মাইছাপাড়া সাধু সেকের বাড়ি থেকে পাকা রাস্তা হয়ে শরবতের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পের সভাপতি ইউপি সদস্য বেলাল মিয়া এবং অপর প্রকল্পের সভাপতি নয়ানগর ইউপি সদস্য মর্জিনা বেগম।

তারা জানিয়েছেন, প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ, কত জন শ্রমিক, কত দিন কাজ করতে হবে, তার কিছুই জানি না আমরা। সব জানেন চেয়ারম্যান।

জানতে চাইলে দুরমুঠ ইউনিয়নের চেয়ারম্যান খালেকুজ্জামান জুবেরি বলেন, প্রকল্পের মাটি আগেই কাটা হয়ে গেছে। শ্রমিকরাই ওসব মাটি কেটেছেন।

নয়ানগর ইউপির চেয়ারম্যান সাহাবুদ্দিন বলেন, শ্রমিক উপস্থিতি এবং মাটি কাটার সব দায়িত্ব প্রকল্পের সভাপতি এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার।

প্রকল্পে শ্রমিক উপস্থিতি এবং মাটি কাটার কাজের দায়িত্ব আপনার আছে কিনা জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, না। এসব কাজের সব দায়-দায়িত্ব প্রকল্পের সভাপতির ওপর। তারা কীভাবে কাজ করাচ্ছেন তারাই জানেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান বলেন, আমি কর্মসৃজন প্রকল্পের দুর্নীতি রোধে একটি ভিডিও ক্যামেরা কিনে প্রকল্পগুলো ভিডিও করে রেখেছি। পিআইওকে বলেছি সব প্রকল্পে কাজ হচ্ছে না, সেইগুলোর যেন বিল না দেওয়া হয়। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা পিআইওর।

/এএম/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম