মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২২, ০১:২৯আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০১:২৯

ময়মনসিংহের গৌরীপুরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। জুয়াড়ি ধরতে গিয়ে পুলিশের দলটি বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে হামলার শিকার হয়।

পুলিশ জানায়, উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামের চরভাবখালী এলাকায় বৃহস্পতিবার রাতে পুলিশের একটি দল অভিযানে যায়। গ্রেফতারি পরোয়ানার আসামি ধরতে গিয়ে জুয়ার আসরের খবর পায় পুলিশ। একটি দোকানে জুয়া খেলার আসরে কয়েকজন জুয়াড়িকে আটক করা হয়।

এসময় কয়েকজন পালিয়ে যায়। পুলিশের হাতে আটক হওয়া জুয়াড়িরা চিৎকার শুরু করলে স্থানীয় কয়েকজন নিকটস্থ মসজিদের মাইকে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। এতেই গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা জড়ো হয়ে হামলা করে পুলিশের ওপর। আহত হন গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিক আহমেদ, মো. এমদাদ, আওলাদ হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোস্তাক, মো. মিজানুর রহমান ও মো. কামরুল।

ইউপি সদস্য ও স্থানীয় কয়েকজন পুলিশ সদস্যদের আহত অবস্থায় উদ্ধার করেন। পরে গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী ঘটনাস্থলে এসে আহতদের নিয়ে যান। আহতদের মধ্যে একজন মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. ইজ্জত আলী জানান, গত ৩০ মার্চ ব্রহ্মপুত্র নদে বালু কাটাকে কেন্দ্র করে চর ভাবখালীর শ্রমিকদের সঙ্গে উজান কাশিয়ারচর এলাকার শ্রমিকদের মারামারি হয়। এর জেরে দু'পক্ষের মাঝে রেশারেশি, বৈঠক চলছে।

ঘটনার দিন রাতে চর ভাবখালীর ঘাটের কাছে দোকানে বসে তাস খেলছিল কয়েকজন জুয়াড়ি। এ সময় পুলিশ অভিযান চালালে গ্রামের কিছু লোক চিৎকার শুরু করে।

খোঁজ নিয়ে জানা যায়, ওই চিৎকার শুনেই স্থানীয় বালু শ্রমিকরা মনে করে আগের মারামারির জের ধরে প্রতিপক্ষ উজান কাশিয়ার চরের লোকজন তাদের ওপর হামলা করতে এসেছে। এ সময় তারা মাইকে ঘোষণা দিয়ে এলাকার লোকজন জড়ো করে পুলিশের ওপর হামলা চালায়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, পুলিশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মাইকে ঘোষণা দিয়ে হামলা করা হয়েছে। পুলিশ জেনেও হামলাটি করা হয়। এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় আরও ১৫০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে জানান তিনি।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম