গৃহবধূকে অস্ত্র ধরে ধর্ষণের অভিযোগে মামলা

জামালপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২২, ২২:৪২আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ২২:৪২

জামালপুরের ইসলামপুরে গৃহবধূকে অস্ত্র ধরে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় শনিবার (৯ এপ্রিল) থানায় মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জানান, গত বুধবার রাতে ইসলামপুর পৌরসভার রৌহারকান্দা এলাকায় ওই গৃহবধূকে ভয় দেখিয়ে ধর্ষণ করে পার্শ্ববর্তী দর্জিপাড়া এলাকার কাদের মাস্টারের ছেলে কামাল হোসেন (৩৫)। ধর্ষণের পর বিষয়টি কাউকে না জানাতে ভয় দেখিয়ে যায় কামাল। পরের দিন ওই গৃহবধূ ঢাকায় পোশাক কারখানায় কর্মরত তার স্বামী ও পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করলে শনিবার তারা থানায় এসে অভিযোগ দেন।

নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী জানান, বাড়িতে একা পেয়ে অস্ত্রের ধরে ভয় দেখিয়ে ও সন্তানকে হত্যার হুমকি দিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করে কামাল হোসেন। তিনি এই ঘটনায় অভিযুক্ত কামালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতারে অভিযানে চলছে বলে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ: চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম