পুলিশের উপস্থিতিতে ‘হত্যা’, ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় 

ময়মনসিংহ প্রতিনিধি
১১ এপ্রিল ২০২২, ১৪:৩৩আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৪:৩৩

শেরপুরের শ্রীবরদী উপজেলার প‌শ্চিম হালুয়াহা‌টি এলাকায় গত ২৩ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জেরে পুলিশের উপস্থিতিতে ধারালো অস্ত্রের আঘাতে শেখবর আলী না‌মে এক দিনমজুরকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়।  

জানা যায়, শনিবার (৯ এপ্রিল) সিরাজুল নামে এক ফেসবুক আইডি থেকে ওই ঘটনার ভিডিও পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তাসহ তিন জন পুলিশ সদস্য ও প্রায় অর্ধশত মানুষের উপস্থিতিতে কয়েকজন নারী-পুরুষ লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে শেখবর আলীর ওপর হামলা চালায়। আঘাতে মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। 

এ ঘটনায় শেখবরের ছোটভাই মাহফুজ বাদী হয়ে ২৪ মার্চ ৩৯ জনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ছয় জনকে গ্রেফতার করেছে। এছাড়া হত্যাকাণ্ডের সময় উপস্থিত পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে বলে জানান শ্রীবরদী থানার ওসি বিল্পব কুমার বিশ্বাস।

এই ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসন সমালোচনার মুখে পড়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব