নান্দাইলে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ২ নারী কর্মী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
২০ এপ্রিল ২০২২, ১৩:৫৫আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৩:৫৫

ময়মনসিংহের নান্দাইলে কারখানায় আতশবাজি তৈরির সময় বিস্ফোরণে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার আবুল হোসেনের স্ত্রী নাছিমা বেগম (৩০) ও একই গ্রামের আব্দুল গণির স্ত্রী আফিলা বেগম (৪৫)।

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত দুই নারী কর্মী ভোরে ওই আতশবাজির কারখানায় গিয়ে পটকা বানাচ্ছিলেন। আতশবাজি পটকা তৈরির সময় কেমিক্যাল সংমিশ্রণে বিস্ফোরণ ঘটে। এতে  ঘটনাস্থলেই দুই নারী প্রাণ হারান। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম