রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় প্রাণ গেলো মা-মেয়ের

ময়মনসিংহ প্রতিনিধি
২১ এপ্রিল ২০২২, ০২:২১আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০২:২১

ময়মনসিংহের তারাকান্দায় রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় প্রাণ গেলো মা হ্যাপি আক্তার (৩৬) ও তার তিন বছরের কন্যাসন্তান রেশমা আক্তারের। 

বুধবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মা ও মেয়ে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি আবুল খায়ের।

তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের রূপ চন্দ্রপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ির চাপায় প্রাণ হারিয়েছেন হ্যাপি আক্তার ও তার সঙ্গে থাকা তিন বছরের শিশুকন্যা রেশমা। হ্যাপি ওই এলাকার বাসিন্দা আব্দুর রহমানের স্ত্রী 

ওসি বলেন, গাড়িটি মা ও মেয়েকে চাপা দিয়ে দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে। এটি বাস নাকি ট্রাক তা শনাক্তের চেষ্টা করছি আমরা। শনাক্তের পর গাড়ি এবং চালককে আটক করা হবে। 

এদিকে, মা-মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী-সন্তানকে হারিয়ে আহাজারি করছেন আব্দুর রহমান।

/এএম/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম