ফুটবলারকে ধর্ষণের মামলায় ছাত্রলীগ নেতা রিমান্ডে

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২২, ১৫:৫৫আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ২০:৩৫

ময়মনসিংহের নান্দাইলে নারী ফুটবলারকে ধর্ষণের মামলায় গ্রেফতার উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ফয়সাল ফকিরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে নান্দাইল আমলি আদালতের বিচারক রাজিব আহমেদ তালুকদার এই রিমান্ড মঞ্জুর করে।

এর আগে, ডিবি পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে উপস্থাপন করে। দুই দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শফিকুল ইসলাম জানান, আদালত মামলার তদন্তের স্বার্থে ধর্ষণ মামলার আসামি ফয়সাল ফকিরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বর্তমানে আসামি ফয়সাল ফকিরকে জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীর জবানবন্দি নিয়েছেন বিচারক। এর আগে, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য বুধবার জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ফয়সাল ফকির ওই ফুটবলারকে বাড়ি থেকে ডেকে শহীদ স্মৃতি আদর্শ কলেজের নির্জন কক্ষে নিয়ে দুই সহযোগীর সহায়তায় ধর্ষণ করে। পরদিন ভুক্তভোগী বাদী হয়ে নান্দাইল থানায় একটি মামলা করেন। মামলার পর বুধবার গাজীপুর থেকে আসামি ফয়সাল ফকিরকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী ফুটবলার জাতীয় পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলেছেন। একবার রানার-আপ ও আরেকবার চ্যাম্পিয়ন দলে ছিলেন। এছাড়াও বিপিএলেও খেলছেন। তিনি অর্থসহ নানান পুরস্কার জিতেছেন।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক