ফুটবলারকে ধর্ষণের অভিযোগে মামলা: তদন্ত কর্মকর্তা প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২২, ১৫:২৪আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৫:২৪

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ফুটবলার কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহিদ হাসানকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে তাকে প্রত্যাহার করা হয়। তবে প্রত্যাহারের কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, ফুটবলার কিশোরীকে ধর্ষণচেষ্টার মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহিদ হাসানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি সাবেক ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম ফয়সাল ফকিরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই দিনে ওই ফুটবলারকে ধর্ষণ নাকি ধর্ষণচেষ্টা করা হয়েছে, তা নিশ্চিত হতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। ভুক্তভোগী আদালতে জবানবন্দি দিয়েছেন।

মিজানুর রহমান আকন্দ জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আপাতত ধর্ষণচেষ্টা মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডাক্তারি পরীক্ষায় রিপোর্টে প্রমাণ পাওয়া গেলে ধর্ষণ মামলা হিসেবে অভিযোগপত্র দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল দুপুর ১২টায় পৌর শহরের নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের পেছনে ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফয়সাল ফকিরের বিরুদ্ধে।

এ ঘটনায় ২৩ এপ্রিল ভুক্তভোগী বাদী হয়ে ফয়সাল ও তার দুই সহযোগীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। তবে ২৫ এপ্রিল ধর্ষণ মামলা রুজু না করে ধর্ষণচেষ্টার মামলা রুজু করে পুলিশ। মামলার পর বুধবার গাজীপুর থেকে ফয়সালকে গ্রেফতার করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক