নিখোঁজের ২০ ঘণ্টা পর চেয়ারম্যানের ছেলের মরদেহ উদ্ধার 

জামালপুর প্রতিনিধি 
২৯ এপ্রিল ২০২২, ২২:১৬আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ২২:১৬

জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ২০ ঘণ্টা পর মাহতাবুল রহমান বাবু (১৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদের ব্রহ্মপুত্র নদী থেকে বাবুর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমলের ছোট ছেলে। বৃহস্পতিবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় বাবু। 

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরের বাবু নিজ বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এক পর্যায়ে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের গর্তের পানিতে ডুবে নিখোঁজ হয় সে। নিখোঁজের পর এলাকার অসংখ্য মানুষ উদ্ধারের জন্য নদে নেমে তাকে খোঁজ করে। 

ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার খাইরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে ডুবুরি দল নিয়ে কাজ শুরু করি। ২০ ঘণ্টা পর শুক্রবার সকাল ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম