বাবা হত্যায় আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

জামালপুর প্রতিনিধি
২২ মে ২০২২, ০৫:২৩আপডেট : ২২ মে ২০২২, ০৫:২৩

জামালপুর শহরতলীর রশীদপুর এলাকার আব্দুর রশীদকে তার ছেলে রিপন মারধর করে হত্যা করেছে বলে অভিযোগ পায় পুলিশ। শনিবারের এ ঘটনায় পুলিশ রিপনকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে রিপনের সহযোগীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড ফাঁকা গুলি চালায় পুলিশ। পরে ২ জনকে আটকও করে পুলিশ।

পুলিশ জানায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আব্দুর রশিদ রশিদপুর গ্রামের মৃত মহেশ শেখের ছেলে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় নিহতের বড় ছেলে শিপন বাদী হয়ে রিপনকে আসামি করে একটি হত্যা মামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় পুলিশ বাদী হয়ে ফয়সালসহ অজ্ঞাত ২০ জনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম