১০ লক্ষাধিক টাকার ভারতীয় জনসন বেবি সোপ জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ জুন ২০২২, ০৫:২৮আপডেট : ০৩ জুন ২০২২, ০৫:২৮

নেত্রকোণায় ১০ লাখ ৩৬ হাজার ২৪০ টাকার চোরাচালানকৃত ভারতীয় জনসন বেবি সোপ জব্দ করা হয়েছে। জেলার মধ্যনগর উপজেলার কার্তিকপুর এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের পেছনে একটি পরিত্যক্ত টিনের ঘরে ভারতীয় চোরাচালানিরা মালামাল মজুত করছে। বুধবার (১ জুন) রাত সাড়ে ১০টার দিকে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাবের ১২ সদস্যের একটি বিশেষ টহল দল।

পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে তল্লাশী চালিয়ে ২০ বস্তা ভারতীয় মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১২ হাজার ৯৫৩ পিস জনসন বেবি সোপ। এসব মালামালের সিজার মূল্য ১০ লাখ ৩৬ হাজার ২৪০ টাকা। এসব মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম