যমুনার পানিতে ডুবেছে জামালপুরের ৭ উপজেলা   

জামালপুর প্রতিনিধি
২০ জুন ২০২২, ২৩:০৯আপডেট : ২০ জুন ২০২২, ২৩:০৯

যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সোমবার (২০ জুন) বিকাল ৫টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার সাত ইউনিয়নসহ জেলার অন্যান্য উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পানি বেড়ে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে করে বাড়ছে মানুষের দুর্ভোগ। 

জেলার ত্রাণ ও পুনর্বাসণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় দুটি আশ্রয়কেন্দ্রে ৩৮১১ বানভাসি মানুষ আশ্রয় নিয়েছে। এই দুই উপজেলায় বন্যার্ত মানুষের মধ্যে চার টন চাল ও এক লাখ টাকা বিতরণ করা হয়েছে। পানিবৃদ্ধি অব্যাহত থাকায় জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী, বকশিগঞ্জ ও জামালপুর সদরের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়েছে। বন্যা কবলিতদের জন্য সাত উপজেলায় ৫০ মেট্রিকটর মোট ৩৫০ মেট্রিকটন চাল, নগদ সাত লাখ টাকা এবং চার হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

 এদিকে বন্যার পানিতে ডুবেছে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ১১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। এরমধ্যে ৬৫টি প্রতিষ্ঠানের পাঠদান স্থগিত করা হয়েছে।

পানিতে জেলার ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জাকিয়া সুলতানা বলেন, পানি বাড়ায় জেলার ফসলের জমি তলিয়ে গেছে। এ পর্যন্ত ২৭৩৮ হেক্টর জমির ফসল বন্যার পানিতে ডুবেছে। 

সার্বিক বিষয়ে জেলা প্রশাসক শ্রাবন্তী রায় বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।  

 

/টিটি/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম