নিজের জমিতে গাছ লাগাতে গিয়ে মারধরের শিকার

জামালপুর প্রতিনিধি
১৭ জুলাই ২০২২, ১২:২৩আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৫:৪৩

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নিজের জমিতে গাছ লাগাতে গিয়ে তিন জনকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (১৬ জুলাই) উপজেলার পুঠিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সাত জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী সোহরাব আলী। তিনি পুঠিয়ারপাড় গ্রামের মৃত আব্দুল কাদের মন্ডলের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোহরাব আলীর সঙ্গে একই গ্রামের মৃত আব্দুল কাদের মন্ডলের ছেলে আবু বক্কর সিদ্দিকের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে সোহরাব আলী তার জমিতে গাছ লাগাতে যান। এ সময় আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তার ছোট ভাই রেজাউল করিম, স্ত্রী বিবি হাওয়া, মেয়ে শাহিদা পারভীন ময়না, মেয়ে রোকেয়া খাতুন, ছেলে রাজন মিয়া, কেয়ারটেকার আব্দুস সাত্তার সহ আরও কয়েকজনকে নিয়ে গাছ লাগাতে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মাঝে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আবু বক্কর সিদ্দিক দা দিয়ে সোহরাব আলীর কেয়ারটেকার আব্দুর রাজ্জাকের মাথায় আঘাত করেন। সোহরাব ঠেকাতে গেলে তাকে কামড়িয়ে ও পিটিয়ে আহত করে পকেটে থাকা ৩০ হাজার টাকা নিয়ে নেয়। এ ঘটনার ভিডিও ধারণকালে পঞ্চম শ্রেণিপড়ুয়া ছাত্র সোহরাব আলীর নাতি জারিফকে মারধর করে। এছাড়া মারধরে বাধা দিতে আসায় স্থানীয় মুনতাজ আলীর গলা টিপে ধরে আবু বক্কর সিদ্দিকের লোকজন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেফতার করেছে। তবে কতজন গ্রেফতার হয়েছে সেটা পরে জানানো হবে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম