এসআইয়ের করা মামলায় ছাত্রদলের ১১ নেতাকর্মী কারাগারে

জামালপুর প্রতিনিধি
১৯ জুলাই ২০২২, ২২:৪২আপডেট : ১৯ জুলাই ২০২২, ২৩:০২

জামালপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি থেকে ১১ নেতাকর্মীকে গ্রেফতারের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, বেআইনিভাবে সরকারি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩০ জন ছাত্রদল নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে সদর থানায় আজ একটি মামলা করেন এসআই মাসুদ সিকদার।

আদালতের জিআরও এসআই রাজ্জাক বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন ছাত্রদলের ১১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।

এর আগে, সোমবার বিকালে স্টেশন রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের কর্মসূচি থেকে ফেরার সময় জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোসাব্বির মিথুন, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ খান, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহিম, ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইমরান উল্লাহ সৌরভ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রবিন আহমেদ, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম, ১২নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো. বাবু, ৩নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. হিরা, ছাত্রদল নেতা মনিরুজ্জামান, রিফাত, সুমনকে আটক করে সদর থানা পুলিশ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা ছাত্রদল। সমাবেশ শেষে নেতাকর্মীরা ফিরে যাওয়ার সময় তাদেরকে পুলিশ ধাওয়া করে। এ সময় ১১ নেতাকে আটক করে পুলিশ। আজ তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

/এফআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম