একই পরিবারের ৩ জনকে চাপা দেওয়া ট্রাকচালক রিমান্ডে

ময়মনসিংহ প্রতিনিধি
২০ জুলাই ২০২২, ১৭:৫০আপডেট : ২০ জুলাই ২০২২, ১৭:৫৬

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় গ্রেফতার ট্রাকচালক রাজু আহমেদ শিপনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (২০ জুলাই) বিকালে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তাজুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন। 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দিন জানান, শিপনকে আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন: সড়কে জন্ম নেওয়া সেই শিশু জন্ডিসে আক্রান্ত

উল্লেখ্য, গত ১৬ জুলাই দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে দরিরামপুর সড়কে ট্রাকচাপায় মারা যান রায়মণি গ্রামের জাহাঙ্গীর, তার স্ত্রী রত্না বেগম ও তাদের আড়াই বছরের মেয়ে সন্তান। দুর্ঘটনার সময় আট মাসের অন্তঃসত্ত্বা রত্নার গর্ভ থেকে মেয়ে জন্ম নেয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার রাতে ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গত ১৮ জুলাই অভিযান চালিয়ে ঢাকার সাভার থেকে ট্রাকচালক রাজু আহমেদ শিপনকে গ্রেফতার করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

আরও পড়ুন—

ট্রাকচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রী-সন্তানের

‘সেই ট্রাকের ফিটনেস মেয়াদোত্তীর্ণ, লাইসেন্স নেই চালকের’

বসতঘরের সঙ্গেই সমাহিত তারা

/এসএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম