মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-ছেলের হাতাহাতি, ফেরাতে গিয়ে নারীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:১০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:১০

জামালপুরে সরিষাবাড়ীতে মোবাইল ফোন কিনে দেওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তাদের ফেরাতে গিয়ে মেহেরুন্নেসা (৫০) নামে এক নারী প্রাণ হারান। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। মেহেরুন্নেসা ওই এলাকার রইস উদ্দিনের স্ত্রী।

স্থানীয়দের কয়েকজন ও পুলিশ জানায়, নিহতের প্রতিবেশী ফরহাদ আলীর ছেলে জিহাদ মিয়া কিছুদিন আগে কোরআনের হাফেজ হয়েছেন। পরে বাবার কাছে একটি মোবাইল ফোন আবদার করেন তিনি। কিন্তু বাবা ফরহাদ আলী ছেলেকে ফোন কিনে দেবে না বলে জানান। এ বিষয়ে নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় তাদের ফেরাতে গেলে একটি ঢিল এসে মেহেরুন্নেসার বুকে লাগে। ঢিল পড়ার পর তিনি মাটিতে লুটিয়ে পরেন। কিছুক্ষণ পর রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবির বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর সঠিক কারণ এখনও নির্ণয় করা যায়নি। এখনও কেউ কোনও মামলাও করেনি। লাশ মর্গে পাঠানো হয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ