ময়মনসিংহ ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশনের সংবাদ বর্জন 

ময়মনসিংহ প্রতিনিধি
০২ অক্টোবর ২০২২, ২২:০৮আপডেট : ০২ অক্টোবর ২০২২, ২২:০৮

ময়মনসিংহে সাফজয়ী কলসিন্দুরের ৮ নারী ফুটবলারের সংবর্ধনা অনুষ্ঠানে হেনস্তা ও গাড়িতে হামলার প্রতিবাদে এক যৌথসভায় ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশনের সব ধরনের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। রবিবার (২ অক্টোবর) রাত ৯টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে আয়োজিত যৌথসভায় এই ঘোষণা দেওয়া হয়। 

সভায় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশারফ হোসেন, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি কাজী মোস্তফা মুন্না, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এনসিজেএ’র সভাপতি হারুন অর রশিদ, ময়মনসিংহ সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দ, মাই টিভির সাইফুল ইসলাম, সময় টেলিভিশনের সাদিকুর রহমান, যমুনা টেলিভিশনের হোসাইন শাহিদ, একুশে টেলিভিশনের আতাউর রহমান জুয়েল, ডিবিসি টেলিভিশনের রাকিবুল হাসান রুবেল, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক নিয়ামুল কবির সজল, ডেইলি স্টারের আমিনুল ইসলাম, প্রথম আলোর কামরান পারভেজ, সময়ের আলোর জাহাঙ্গীর কবির জুয়েলসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা। 

সাংবাদিক নেতারা হামলার ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান। তারা বলেন, গত বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর সাফজয়ী কলসিন্দুরের আট নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়ার নিউজ কাভারের সময় এখন টেলিভিশন, সময় টেলিভিশন এবং যমুনা টেলিভিশনের সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দান ও তাদের হেনস্তা করা হয়েছে। ওই সময় এখন টেলিভিশনের গাড়িতেও হামলা হয়। ময়মনসিংহ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম ও ময়মনসিংহ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুলের নেতৃত্বে তাদের কর্মীরা সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করেন। এই ঘটনায় ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশনের নেতারা দুঃখ প্রকাশ করে ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। 

 

/টিটি/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক