পাহাড়ি বাঘের থাবায় মেয়র আহত

শেরপুর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫৫

শেরপুর, বাঘ

শেরপুরের শ্রীবরদী পৌরসভার মেয়র আবু সাঈদ পাহাড়ি বাঘের থাবায় গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের গারো পাহাড় থেকে একটি মেছো বাঘ নেমে এসে পৌরসভার জালকাটা মহল্লার জঙ্গলে আশ্রয় নিয়েছে- এমন খবর পেয়ে শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ ঘটনাস্থলে যান। স্থানীয়রা বোরো খেতে পানি দেওয়ার মেশিন ঘরে লুকিয়ে থাকা বাঘটি লাফিয়ে মেয়রের ওপর হামলে পড়ে। পরে স্থানীয়রা মেয়রকে উদ্ধার করে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। আহত মেয়র আবু সাঈদকে প্রথমে শ্রীবরদী এবং পরে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, পৌর এলাকায় বাঘের আগমনের খবরে এবং মৃত বাঘটি দেখার জন্য ওই এলকায় শত শত উৎসুক মানুষ ভিড় করছে।

শ্রীবরদী থানার ওসি এস. আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রায় ৪ থেকে সাড়ে ৪ ফুট লম্বা বাঘটি গারো পাহাড় থেকে লোকালয়ে চলে আসে। মেয়রকে আহত করার পর বাঘটিকে স্থানীয়রা মেরে ফেলে।

 /বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম