জামালপুরে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা শুরু

জামালপুর প্রতিনিধি
২০ অক্টোবর ২০২২, ০৩:১৮আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৩:১৮

জামালপুরে দুই দিনব্যাপী শুরু হয়েছে জেলা সাহিত্য মেলা। বুধবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

এছাড়াও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মৎ জোহরা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার ও কবিতা পরিষদের উপদেষ্টা আলী জহির প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সাহিত্য মেলা জেলার কবি সাহিত্যিকদের মাঝে মেলবন্ধন তৈরি করবে। নতুন প্রজন্মের লেখকদের এই আয়োজন যেমন অনুপ্রাণিত করবে, তেমনি সাহিত্য অনুরাগী অনেক মানবিক মানুষ তৈরি হবে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম