ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থামছে না দুর্ঘটনা আর মৃত্যু

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২২ অক্টোবর ২০২২, ০০:১৯আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৭:৩৭

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছুতেই থামছে না দুর্ঘটনা আর মর্মান্তিক মৃত্যু। তবে চলতি বছর সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ১৬ জুলাইয়ের দুর্ঘটনাটি। ওইদিন ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় এক দম্পতি ও তাদের ছয় বছরের মেয়ে নিহত হয়। মৃত্যুর আগমুহূর্তে অন্তঃসত্ত্বা মা সড়কে মেয়েসন্তান জন্ম দেন। শিশুটি অলৌকিকভাবে বেঁচে যায়। ফাতেমা নামে শিশুটি এখন সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধানে আজিমপুরের ছোট মনি শিশু নিবাসে আছে।

জেলা ফায়ার সার্ভিস অধিদফতরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সময়ের এই ১০ মাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১৪৮টি সড়ক দুর্ঘটনার বিপরীতে চব্বিশ জন মারা গেছেন এবং আহত হয়েছেন আরও ২৩০ জন। জানুয়ারি মাসে ২২টি দুর্ঘটনার বিপরীতে মারা গেছেন দুইজন, আহত হয়েছেন ৩৭ জন; ফেব্রুয়ারিতে ১৩টি দুর্ঘটনার বিপরীতে মারা গেছেন, সাতজন আহত হয়েছেন ৩০ জন; মার্চে ১৪টি দুর্ঘটনার বিপরীতে কেউ মারা যায়নি, আহত হয়েছেন ১৮ জন; এপ্রিলে ২১টি দুর্ঘটনার বিপরীতে তিনজন মারা গেছেন, আহত হয়েছেন আরও ৩৫ জন; মে মাসে ১৭টি সড়ক দুর্ঘটনার বিপরীতে মারা গেছে দুইজন, আহত হয়েছে ৩৭ জন; জুন মাসে ১৬টি দুর্ঘটনার বিপরীতে মারা গেছেন দুইজন, আহত হয়েছেন ১৫ জন; জুলাই মাসে ২৩টি দুর্ঘটনার বিপরীতে মারা গেছেন চার জন, আহত হয়েছেন ২৫ জন; আগস্ট মাসে ৮টি দুর্ঘটনার বিপরীতে কেউ মারা যায়নি, আহত হয়েছেন ৮ জন; সেপ্টেম্বরে ১১টি দুর্ঘটনার বিপরীতে একজন মারা গেছেন, আহত হয়েছেন ১৫ জন এবং অক্টোবরের ১৮ তারিখ পর্যন্ত চারটি দুর্ঘটনায় একজন মারা গেছেন এবং আহত হয়েছেন আটজন।

এসব তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস কার্যালয়ের সহকারী পরিচালক নেয়াজ আহমেদ জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসকর্মীরা দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং হতাহতদের উদ্ধারে কাজ করে থাকে। অন্যান্য কারণ ছাড়াও চালকদের নিয়ন্ত্রণহীন গতির কারণেই দুর্ঘটনা বাড়ছে জানান তিনি।

যানবাহনের চালকরা জানান, মহাসড়কে সরকার নিষিদ্ধ থ্রি-হুইলার অবাধে চলাচলের কারণে দুর্ঘটনা বেশি ঘটছে। পাশের রাস্তা থেকে মহাসড়কে হুট করে থ্রি-হুইলার ঢুকে পড়ায় দ্রুতগামী যানচালকরা দুর্ঘটনার কবলে পড়ে যায়। দুর্ঘটনায় চালক-শ্রমিকরা আহত হচ্ছে এবং অনেকে মারা যাচ্ছে।

 এদিকে ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, চালকদের নিয়ন্ত্রণহীন গতিতে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনা বেশি ঘটছে। এছাড়া আইল্যান্ডগুলোতে গতিরোধক না থাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির যানবাহন এসে পথচারীদের চাপা দিয়ে চলে যাচ্ছে। মাঝেমধ্যে মোবাইল কোর্ট করে থ্রি-হুইলারের বিরুদ্ধে অভিযান চালানো হয়, জানান তিনি।

ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিশেষ করে ত্রিশাল এবং ভালুকা এলাকায় ব্যাপক হারে শিল্প কারখানা বাজার এবং বহুতল ভবন গড়ে উঠেছে। মহাসড়কের দুই পাশে শিল্প-কারখানার শ্রমিকরা রাত-দিন যাতায়াত করে থাকে। নিয়ন্ত্রণহীন দ্রুতগতির যানবাহনের চালকরা বেশি দুর্ঘটনা ঘটাচ্ছে। দুর্ঘটনার কারণে যেমন বাড়ছে মৃত্যুর সংখ্যা, তেমনি বাড়ছে আহতদের সংখ্যা। তবে এসব দুর্ঘটনা রোধ করার জন্য সড়ক বিভাগ বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে। এরমধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে আট লেনে উন্নীত করার কাজ চলছে। এছাড়া বিভিন্ন ব্যস্ততম এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

/এমএস/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম