কাদা মেরে বললো পরিষ্কার করেন, এই ফাঁকে নিয়ে গেলো ৪ লাখ টাকা

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২২, ২১:৫১আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ২১:৫১

ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলাকায় এক ব্যবসায়ীর গায়ে ময়লা ছিটিয়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। টাকা ছিনিয়ে নেওয়ার আগে ছিনতাইকারী চক্রটি ভুক্তভোগী ব্যবসায়ীর পরনে থাকা পাঞ্জাবিতে কাদা জাতীয় ময়লা ছিটিয়ে তাকে ব্যস্ত করে কৌশলে টাকার ব্যাগ নিয়ে যায়।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে নগরীর ছোট বাজার অগ্রণী ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম শামসুল আলম (৬০)। তিনি ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকার বাসিন্দা। পেশায় তিনি সার ব্যবসায়ী ও ঠিকাদার।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে ছোট বাজার এলাকার একটি বেসরকারি ব্যাংক থেকে ৯ লাখ টাকা উত্তোলন করেন শামসুল আলম। পরে পাঁচ লাখ টাকা একই এলাকার অপর একটি ব্যাংকে জমা দেন। বাকি চার লাখ টাকা নিয়ে আরও একটি প্রাইভেট ব্যাংকে জমার দেওয়ার উদ্দেশে যাওয়ার সময় একদল ছিনতাইকারী শামসুল আলমের পরনে থাকা পাঞ্জাবিতে কাদার মতো দেখতে ময়লা ছুড়ে মারে। পরে ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে বলতে থাকে ‘পাঞ্জাবিতে ময়লা লেগেছে। পরিষ্কার করেন।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ওই অবস্থায় শামসুল আলম কিছুটা ব্যতিব্যস্ত হয়ে পড়লে ওই সুযোগে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা। এই ঘটনায় সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেছেন শামসুল আলম। ঘটনার পর ঘটনাস্থলের কাছের কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করেছেন পুলিশ। এটি ছিনতাই নয়, এক ধরনের প্রতারণা। এই চক্রটিকে ধরতে পুলিশ ইতিমধ্যে মাঠে নেমেছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী