জামালপুরে দিনে বাড়ছে ৩০ ডায়াবেটিস রোগী  

জামালপুর প্রতিনিধি 
১৪ নভেম্বর ২০২২, ১৭:১৯আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৭:৪১

জামালপুরে প্রতি বছর ডায়াবেটিস হাসপাতালে প্রায় ১০ হাজার রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। আর প্রতিদিন কমপক্ষে ৩০ জন, সর্বোচ্চ ৪০ জন নতুন ডায়াবেটিস রোগী শনাক্ত করা হয়। হাসপাতালে বিভিন্ন পরীক্ষাসহ সব প্যাথলজি পরীক্ষার খরচ অন্য হাসপাতালে তুলনায় প্রায় ৫০ ভাগ কম। সোমবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান জামালপুর ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মোশায়ের উল ইসলাম রতন।

‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে র‍্যালি, মতবিনিময় সভা ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার আয়োজন করে জামালপুর ডায়াবেটিক সমিতি।
 
সকালে দিবস উপলক্ষে র‍্যালি শেষে জামালপুর ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মো. মোশায়ের উল ইসলাম রতন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাংবাদিক এম এ জলিল, এম সুলতান আলম, মোস্তফা মনজু, তানভীর আহমেদ হীরাসহ অন্যান্যরা।
 
এ সময় বক্তারা বলেন, প্রতি বছরই ডায়াবেটিস রোগীর সংখ্যা ভয়াবহ আকারে বাড়ছে। ডায়াবেটিস প্রতিরোধে কায়িক পরিশ্রমের পাশাপাশি খাদ্যাভ্যাস পরিবর্তনসহ সুশৃঙ্খল জীবন যাপন করতে হবে। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও চিকিৎসক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার আয়োজন করে জামালপুর ডায়াবেটিক সমিতি। 

/টিটি/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম