‘প্রতিবন্ধীরা বোঝা নয়, সমাজেরই অংশ’

ময়মনসিংহ প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২২, ১৭:৪৫আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৭:৪৫

প্রতিবন্ধীরা বোঝা নয়, সমাজেরই অংশ বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের স্ত্রী ডা. মুসাররাত জাহা চৌধুরী।

তিনি বলেছেন, ‘প্রতিবন্ধীদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা দেশের সম্পদে পরিণত হবে। প্রত্যেকের অবস্থান থেকে প্রতিবন্ধীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।’

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সহায়তা প্রদান করছেন পুনাক সভানেত্রী

ময়মনসিংহের কাচিঝুলির প্রতিবন্ধী আত্ম-উন্নয়ন সংস্থার সভাপতি আতাউর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদের স্ত্রী ফাতেহা পারভীন রুনা, পুনাক ময়মনসিংহের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য, পুনাক ময়মনসিংহের সভানেত্রী ডা. রেবেকা শারমিন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ বিশিষ্টজনরা। 

প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিরা প্রতিবন্ধী আত্ম-উন্নয়ন সংস্থার কার্পেট ওয়ার্কশপের প্রতিবন্ধী নারীদের হাতের কাজ ও প্রজাপতি ক্রাফট শোরুম পরিদর্শন করেন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম