ময়মনসিংহে বই পায়নি মাদ্রাসার ষষ্ঠ-অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৩, ১৯:৫৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৯:৫৮

নতুন বছরের ১৬ দিন চলে গেলেও এখনও ময়মনসিংহের মাদ্রাসাগুলোর ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা বই হাতে পায়নি। এ অবস্থায় লেখাপড়া শুরু করতে না পারায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

জেলা সদরের গোপালনগর এমদাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কামরুন নাহার জানায়, বছরের প্রথম দিন সব শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই হাতে পেলেও আমরা এখনও একটি বইও হাতে পাইনি। পুরনো বই নিয়েই মাদ্রাসায় আসা-যাওয়া করছি। বছরের প্রথম দিন নতুন বই হাতে পাওয়ার যে আনন্দ, তা থেকে আমরা বঞ্চিত হয়েছি।

একই মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী সালমা আক্তার জানায়, নতুন বছরের ১৬ দিন চলে গেলেও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই পায়নি। নতুন বই হাতে পেলে লেখাপড়ার প্রতি আগ্রহ তৈরি হয়। কিন্তু বই না পাওয়ায় মাদ্রাসায় আসা-যাওয়া করছি ঠিকই, তবে আগ্রহ কমেছে। কবে বই পাবো তাও জানি না।’ 

এক শিক্ষার্থীর অভিভাবক মোশারফ হাসান বলেন, ‘প্রতিবার বছরের শুরুতেই ছেলেমেয়েরা নতুন বই হাতে পায়। জানুয়ারি মাসের ১৬ পার হয়ে গেলেও এখনও মাদ্রাসার অষ্টম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা বই হাতে পায়নি। এটা খুবই দুঃখজনক ঘটনা। নতুন বই না আসায় ছেলেমেয়েরা মাদ্রাসায় আসতে চায় না। এর ফলে তাদের ব্যাপকভাবে লেখাপড়ায় ক্ষতি হচ্ছে।’

খোঁজ নিয়ে জানা যায়, জেলায় ৩৮৮টি দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা রয়েছে। বছরের শুরুতে সব শ্রেণির বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলেও এখন পর্যন্ত ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীর হাতে একটি বইও তুলে দেওয়া হয়নি।

বই না পাওয়ার বিষয়টি স্বীকার করে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাপাখানায় সমস্যা থাকার কারণে এখন পর্যন্ত মাদ্রাসার ষষ্ঠ ও অষ্টম শ্রেণির বই আমাদের হাতে আসেনি। তবে চলতি সপ্তাহের মধ্যেই বই চলে আসবে এবং শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম