‘আগামী এক মাসের মধ্যে এই সরকার বিদায় হবে’

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৩, ১৯:০৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৯:০৮

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘কথা দিয়ে রাখেনি আওয়ামী লীগ সরকার। এত বড় চোর আর থাকবে না। আগামী এক মাসের মধ্যে এই সরকার বিদায় হবে।’

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি ও ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বুধবার (২৫ জানুয়ারি) বিকালে ময়মনসিংহে নগরীর দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘পুলিশ বাঁধা দেয়, আওয়ামী লীগ পাহারা দেয় এরপরও জনগণের বাঁধ ভাঙা জোয়ার ঠেকানো গেলো না। পাকিস্তানের কারাগারে থেকে শেখ মুজিব মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতে পারলে, টেমস নদীর তীরে বসে তারেক রহমান জনগণের অধিকার আদায় ও গণতন্ত্রের জন্য নেতৃত্ব দিতে পারবে না কেন? গণতন্ত্রে একদল বলতে কিছু নেই। আওয়ামী লীগের শেখ হাসিনার পরে কে প্রধানমন্ত্রী হবেন? কেউ নেই। বিএনপির দুজন প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্য ব্যক্তি আছেন। মার্চের পর এই সরকার থাকবে না।’

ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, এ বি সিদ্দিকুর রহমান, আল ফাত্তাহ মো. হান্নান খান, ডা. মোফাখরুল হক রানা, আকতারুল আলম ফারুক, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, এ কে এম মাহবুবুল আলম, এনামুল হক আকন্দ লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ পরিচালনা করেন- দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। সমাবেশের আগে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের হাজারো নেতাকর্মী মিছিল সহকারে যোগদান করেন।

/এফআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম