বাবা-ছেলেকে হত্যা ঘটনায় মূলহোতাসহ ৪ জন গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫১

ময়মনসিংহ সদরের চুরখাই এলাকায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় বাবা ছেলে নিহতের ঘটনায় মূলহোতাসহ চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ এর একটি দল। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকার সাভার এবং গাজীপুরে র‌্যাবের দল অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।

গ্রেফতার আসামিরা হলেন- চুরখাই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে কামাল হোসেন (৫২), কামাল হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৪০), কামালের অপ্রাপ্ত বয়স্ক ছেলে (১৫) ও ফুলপুরের চানপুরের নবী হোসেনের ছেলে নাঈম (১৯)।

এ বিষয়ে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-১৪ এর প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করে অধিনায়ক মহিবুল ইসলাম খান। তিনি সাংবাদিকদের জানান, চুরখাই গ্রামে গত বুধবার (১ ফেব্রুয়ারি) বিকালে নিজের জমি বিক্রি করে ক্রেতাকে বুঝিয়ে দেওয়ার জন্য মাপতে গেলে প্রতিবেশী কামাল হোসেন ও পরিবারের সদস্যরা হামলা করে আবুল খায়ের ও তার ছেলে ফরহাদকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করে। এ সময় আহত হয় আরও তিন জন। এই ঘটনায় সাত জনকে আসামি করে কোতোয়ালি থানায় আবুল খায়েরের ছেলে রিফাত মামলা করলে র‌্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তিনি জানান, দীর্ঘদিন ধরে নিহত আবুল খায়েরের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল তারই চাচাতো ভাই কামাল হোসেনের পরিবারের। এর জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িতরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতে হাজির করার উদ্দেশে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম