জামালপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২৭

জামালপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩০

জামালপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হয়েছেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কামালখান বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে উভয়পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান বলেন, ‘দুপুরে আমাদের শান্তি সমাবেশে হামলা চালিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এতে আমিসহ ছয় জন আহত হয়েছি। সেইসঙ্গে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।’

তবে এ অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ‘তিতপল্লা ইউনিয়নে বিএনপির পদযাত্রা কর্মসূচির প্রস্তুতিকালে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা হামলা চালিয়ে এখন আমাদের ওপর দোষ চাপাচ্ছে। খবর পেয়ে সেখানে গিয়ে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়েছেন। এ ছাড়া সদর উপজেলার দিগপাইত, ঘোড়াধাপ, বাঁশচড়া এবং মেলান্দহের ঝাউগড়া ইউনিয়নেও বিএনপির পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিয়েছেন। পাশাপাশি হামলা করেছেন।’

সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, ‘আওয়ামী লীগের সমাবেশে বিএনপি নেতাকর্মীরা হামলা করলে পুলিশ অবস্থান নেয়। পরে বিএনপি নেতাকর্মীরা পুলিশ ও আওয়ামী লীগের ওপর হামলা করে ও ইট-পাটকেল ছোড়ে। এতে এক পুলিশ সদস্যসহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৪ রাউন্ড গুলি ও চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীসহ ছয় জনকে আটক করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বিক্ষোভে ফের উত্তপ্ত যন্তর মন্তর, আহত ৫ পুলিশ সদস্য
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বশেষ খবর
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি
মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক