প্রধানমন্ত্রীর জনসভায় যেতে এক উপজেলা থেকে প্রস্তুতি নিচ্ছে অর্ধলক্ষাধিক মানুষ

আতাউর রহমান জুয়েল, ময়মনমসিংহ
১০ মার্চ ২০২৩, ১৫:৫২আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৬:৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার (১১ মার্চ) ময়মনসিংহে আসছেন। স্থানীয় সার্কিট হাউজ ময়দানে আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীয় জনসভায় যোগ দিয়ে বক্তব্য দেবেন দলীয় সভাপতি। জনসভায় ১৫ লাখ লোকের সমাবেশ ঘটানোর লক্ষ্যে কাজ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গফরগাঁও উপজেলা থেকে অর্ধলক্ষাধিক নেতাকর্মীসহ সাধারণ মানুষকে যোগ দেওয়ার লক্ষ্যে অনেক আগে থেকেই মাঠে নেমেছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ময়মনসিংহ-১০ গফরগাঁও আসন থেকে আগের মতো সর্বোচ্চ সংখ্যক লোকের সমাবেশ ঘটিয়ে, মাঠ ভর্তি করে নিজেদের সাংগঠনিক শক্তি এবং জনসমর্থনের পূর্ব বার্তা দিতে চাইছে গফরগাঁও আওয়ামী লীগ। স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজে নেমেছেন।

ময়মনসিংহ বিভাগীয় জনসভা সফল করতে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতারা এক মাস আগে থেকেই দিনরাত উপজেলার বিভিন্ন হাট-বাজার, রাস্তার মোড়ে মোড়ে, মানুষের বাড়িতে বাড়িতে পথসভা, কর্মীসভা, উঠোন বৈঠকসহ নানা প্রচারণা চালিয়েছেন। এ সময় শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরে জনসভায় যোগদানের আহ্বান জানান তারা।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ এই সমাবেশকে সফল করতে ওয়ার্ড ও ইউনিয়নভিত্তিক বর্ধিত সভা, মতবিনিময় সভা, কর্মীসভা উঠোন বৈঠক করেছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে উপজেলা আওয়ামী লীগের প্রতিটি ইউনিটই সাংগঠনিক কর্মসূচি পালন করেছে। এবারের জনসভায় আমাদের লক্ষ্য অতীতের সব রেকর্ড ভঙ্গ করে ৫০ হাজারের ওপরে নেতাকর্মীসহ সাধারণ মানুষ গফরগাঁও থেকে ময়মনসিংহের জনসভায় যোগ দেবেন।’

গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ময়মনসিংহের এই বিভাগীয় মহাসমাবেশে মানুষের ঢল নামবে। অতীতের যে কোনও জনসভার চেয়ে অনেক বেশি লোক সমাগম ঘটাতে গফরগাঁওয়ের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে মাঠে কাজ করেছেন। শনিবারের জনসভায় গফরগাঁও থেকে অর্ধলক্ষাধিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাওয়ার জন্য রেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে। এই জনসভার মাধ্যমে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগের মতো ময়মনসিংহের সবকটি আসন নেত্রীকে উপহার দিতে চাই।’

জানা গেছে, ২০১৮ সালের ২ নভেম্বর সর্বশেষ প্রধানমন্ত্রী ময়মনসিংহের সার্কিট হাউজ ময়দানের নির্বাচনি জনসভায় যোগ দিয়েছিলেন।

/আরআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম