ঈদের দিন ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেলো ২ অটোরিকশা চালকের

ময়মনসিংহ প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৩, ১৪:৩৬আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৪:৪৮

ঈদের দিন ভোরে ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন। এই ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ এপ্রিল) ভোরে মহানগীর গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও বিপিন পার্কের সামনে এসএ সরকার গলিতে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার দাপুনিয়া বাজারের চাঁন মিয়ার ছেলে সাদেক আলী (৩৫) ও একই উপজেলার চর ঘাগড়া এলাকার আক্কাস আলীর ছেলে হাবিবুর রহমান (৫১)।

নিহত সাদেক মিয়ার বড় ভাই কাসেম আলী জানান, সাদেক শুক্রবার রাত ১২টার দিকে অটোরিকশা নিয়ে বের হন। সারারাত আর বাড়ি ফেরেননি। পরে শনিবার সকালে পুলিশ ফোন করে জানায় গোহাইলকান্দি এলাকা থেকে সাদেকের মরদেহ উদ্ধার করেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অটোরিকশাচালক সাদেক ও হাবিবুর দুুজনই সারারাত অটোরিকশা চালান। ভোরে একই ছিনতাইকারী দলের তিন সদস্য গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও বিপিন পার্কের সামনে এসএ সরকার গলিতে তাদের ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে আটক করে।

ওসি আরও জানান, ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে। অটোরিকশা দুটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম