গাছের ডাল কাটা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

জামালপুর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৩, ১১:৩৭আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১১:৩৯

জামালপুর সদর উপজেলার গোপালপুরে বিরোধপূর্ণ জমিতে লাগানো গাছের ডাল কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রোকন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোকনের বাবা আব্দুর রহমান আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রোকনের বাবার সঙ্গে প্রতিবেশী লোকমান হোসেন ও তার ছেলে লিপন, শিপনের জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে গাছের ডাল কাটা নিয়ে মঙ্গলবার বিকালে প্রতিপক্ষের লোকজন দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে রোকন ও তার বাবার উপর হামলা চালায় । এতে তারা আহত হন। স্থানীয়রা তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যার পর রোকন মারা যান।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/আরআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম