আসন্ন ইউপি নির্বাচনে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় চেয়ার পদে মনোনয়নবঞ্চিত নেতা ইমতিয়াজ সুলতানের সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার দুপুরে তারা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
এ সময় তারা প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে শহরের মূল সড়কে স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গত ইউপি নির্বাচনে ইমতিয়াজ সুলতান মাত্র সাত ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। অথচ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি প্রায় দুই হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। তারা অবিলম্বে এ মনোনয়ন বাতিল করে ইমতিয়াজ সুলতানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
/এআর/এমপি/এমএনএইচ/








