ভর্তি পরীক্ষা দেওয়া হলো না সাংবাদিক নাদিমের মেয়ের

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১৭ জুন ২০২৩, ০১:০৩আপডেট : ১৭ জুন ২০২৩, ১০:৩২

‘মেয়েকে অনার্স ভর্তি পরীক্ষা দেওয়াতে আজ ঢাকা নিয়ে যাওয়ার কথা ছিল আমার স্বামীর। তার আর যাওয়া হলো না। মেয়ের আর ভর্তি পরীক্ষা দেওয়া হলো না।’ শুক্রবার (১৬ জুন) রাতে আহাজারি করতে করতে এসব কথা বলছিলেন সন্ত্রাসীদের হামলায় নিহত জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম। 

মনিরা বলেন, ‘আমার স্বামীর ইচ্ছা ছিল মেয়েকে অর্থনীতি বিভাগে অনার্সে পড়াবেন। এই ভর্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের আজ ছিল ভর্তি পরীক্ষা। এর আগে বুধবার (১৪ জুন) দুপুরে ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে মেয়েকে নিয়ে ইসলামী স্টাডিজ বিভাগে অনার্সে ভর্তি করে এসেছিলেন। এরপর রাতেই তার উপর হামলা হয়। আমার মেয়ের স্বপ্ন পূরণ হলো না। বাবার অনুপস্থিতিতে এখন আমার মেয়েকে কীভাবে লেখাপড়া করাবো এই চিন্তা মাথা থেকে দূর হচ্ছে না।’

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান মনিরা।

সাংবাদিক নাদিমের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম জানান, নাদিম আর মনিরার দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে রিফাত বকশীগঞ্জ কলেজে ডিগ্রিতে লেখাপড়া করছেন। ছোট ছেলে পাপ্পু কিন্ডারগার্ডেন স্কুলে ওয়ানে লেখাপড়া করে। কন্যা রাব্বিলা ২০২২ সালে এইচএসসি পাস করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির জন্য চেষ্টা করে যাচ্ছেন।

তিনি বলেন, ‘এখন এই অসহায় পরিবারটি কীভাবে চলবে আর আমার মেয়ে মনিরা কীভাবে ছেলেমেয়েদের মানুষ করবে এটাই ভাবনা।’

নাদিমের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য সরকারের কাছে সহযোগিতা দাবি করেন তিনি।

উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে বুধবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সাদুর পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান বাবু ও তার সন্ত্রাসী বাহিনীর হাতে হামলা শিকার হন সাংবাদিক নাদিম। গুরুতর আহত নাদিমকে প্রথমে জামালপুর হাসপাতালে পড়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে(১৫ জুন) তার মৃত্যু হয়।

/আরআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম