নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের মোক্তারপাড়া মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সম্মেলনে ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খানকে সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরুকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন সৈয়দ আশরাফুল ইসলাম।
এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংসদ সদস্য অ্যাডভোকেট শাহারা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ধর্মমন্ত্রী মতিয়র রহমান, প্রতিমন্ত্রী মির্জা আজম, উপমন্ত্রী আরিফ খান জয় প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ২০০৪ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
/বিটি/টিএন/আপ-এআর/








