সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে পোস্ট: ছাত্রলীগের আরও ১৯ নেতাকর্মীকে অব্যাহতি

জামালপুর প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৩, ১৯:২০আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৯:২০

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় জামালপুর জেলা ছাত্রলীগের বিভিন্ন শাখার ১৯ নেতাকর্মীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে কেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার উপযুক্ত কারণসহ আগামী সাত দিনের মধ্যে সশরীরে জেলা ছাত্রলীগের দফতর সেলে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির স্বাক্ষরিত পৃথক চারটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯ নেতাকর্মীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু।

অব্যাহতি পাওয়া নেতাকর্মীরা হলেন—ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান, সহ-সম্পাদক মুসা আহমেদ, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক মো. ইউসুফ আলী, মেলান্দহ পৌর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সদস্য আশরাফুল সালেহিন রিয়াদ, ইসলামপুর উপজেলা ছাত্রলীগের কর্মী মো. আব্দুল কাইয়ুম, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের কর্মী সোয়াইব ইসলাম, ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মুরসালিন উদ্দিন, মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান সেতু, ইসলামপুর পৌর শাখা ছাত্রলীগের কর্মী মো. জয় মামুন, নাংলা ইউনিয়ন ছাত্রলীগের দফতর সম্পাদক মো. বরকতুল্লাহ ফারাজী, গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির সরকার, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আমিনুল ইসলাম, নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান আশিক, হাজরাবাড়ি পৌর শাখার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি ফাহিম চৌধুরী, কুলিয়া ইউনিয়ন শাখার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন ইসলাম সানি, জামালপুর সদর উপজেলার (পূর্ব) শরিফপুর ইউনিয়ন শাখার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. সাইম কবির, বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শোয়েব আল হাসান এবং দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী সাংগঠনিক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মুসা।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে এসব নেতাকর্মীকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে কেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার উপযুক্ত কারণসহ আগামী সাত দিনের মধ্যে সশরীরে জেলা ছাত্রলীগের দফতর সেলে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি বলেন, ‘একজন যুদ্ধাপরাধীর মৃত্যুতে শোকপ্রকাশ করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করার সুযোগ নেই কারও।’

এর আগে বুধবার সাঈদীর মৃত্যুতে প্রশংসা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়। একই অপরাধে ১৭ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। 

/এএম/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম