১২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি
২১ আগস্ট ২০২৩, ১১:৩৮আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১১:৩৮

দীর্ঘ ১২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

এর আগে, ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে যাওয়া অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি রবিবার রাত পৌনে ৯টার দিকে ত্রিশালের ফাতেমানগর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এতে রেললাইনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত ৮টা ৭ মিনিটে ছেড়ে যায়।

দুর্ঘটনার ফলে রাত ২টা থেকে ময়মনসিংহ জংশনে মোহনগঞ্জ এক্সপ্রেস, জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ময়মনসিংহ জংশনে ও গফরগাঁওয়ের মশাখালী স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস আটকা পড়ে।

ময়মনসিংহ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আকরাম আলী বলেন, লাইনচ্যুত হয়ে ট্রেনটি প্রায় ৪০০ মিটার পথ গেছে। এতে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামত করতে সময় লেগেছে।

ফাতেমানগর স্টেশনের মাস্টার আলমগীর হোসেন বলেন, সকাল সাড়ে ৮টায় লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম