কর্মস্থলে যাওয়ার পথে ট্রাফিক কনস্টেবল নিহত

গাইবান্ধা প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৩, ১০:৪৩আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১০:৪৩

গাইবান্ধা জেলা শহরে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় বিপ্লব নামের এক ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মোটরসাইকেল চালিয়ে ডিউটিতে আসার সময় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মারা যান।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার শহরের পুরাতন জেলখানা মোড়ের জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব (৪৮) জেলা ট্রাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে। তিনি শহরের বাংলাবাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাংলাবাজার এলাকার বাসা থেকে ডিউটি করতে মোটরসাইকেল চালিয়ে ট্রাফিক অফিসে যাচ্ছিলেন বিপ্লব। এ সময় জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সদর থানার ওসি মো. মাসুদ রানা জানান, অজ্ঞাত ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্টসহ নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি শনাক্ত করাসহ চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম