‘সরকারকে ক্ষমতা থেকে সরাতে বাধ্য করা হবে’

ময়মনসিংহ প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৩, ১৫:৩৩আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৫:৩৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘অবৈধ সরকারের বিদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। সরকারকে বাধ্য করা হবে ক্ষমতা থেকে সরাতে। গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে অগণতান্ত্রিক সরকারের বিদায় ঘণ্টা বাজানো হবে।’

তিনি আরও বলেন, ‘আজ থেকে ৫২ বছর আগে যে উদ্দেশে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল তা অবৈধ সরকার ধ্বংস করেছে। আজ মানুষ কথা বলার অধিকার হারিয়েছে। সরকার বাকশাল কায়েম করেছে।’

রবিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় ময়মনসিংহের ত্রিশালের বগার বাজার এলাকায় বিএনপির রোডমার্চ কর্মসূচির উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। 

সহস্রাধিক গাড়িবহর নিয়ে রোডমার্চ কর্মসূচিটি ময়মনসিংহ শহর হয়ে ঈশ্বরগঞ্জ, নান্দাইল ঘুরে কিশোরগঞ্জ গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম