রোগীদের সরকারি ওষুধ ও উন্নত পরীক্ষার কথা বলে টাকা হাতানো ৭ দালাল আটক

ময়মনসিংহ প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৩, ১৪:৪১আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৪:৪১

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে সাত দালালকে আটক করেছে র‌্যাবের সদস্যরা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক দালাল চক্রের সদস্যরা হলেন- শামছুল আলম (৪১), বিজয় দাস হরিজন (৪৫), তুষার আহমেদ (২৬), রতন মিয়া (৪৭), আলাল উদ্দিন (৩২), জুয়েল মিয়া (২৬) ও পাভেল (২৩)।

র‌্যাব-১৪ এর উপ-পরিচালক আনোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল হক প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

তিনি আরও জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অসহায় রোগীদের সরকারি ওষুধ দেওয়ার কথা বলে ও উন্নত পরীক্ষা-নিরীক্ষা করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিতো এবং বিভিন্ন সময়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাজে বাধা দিয়ে আসছিল। দালাল চক্র নির্মূলে র‌্যাবের এমন অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আসামিদেরকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম