নৌকার বিপক্ষে ট্রাক নিয়ে লড়বেন লতিফ সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৩, ০২:৩০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০২:৩০

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার ট্রাক প্রতীকে নৌকার বিপক্ষে লড়ছেন আব্দুল লতিফ সিদ্দিকী। সোমবার (১৮ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তাকে ট্রাক প্রতীক বরাদ্দ দেওয়া হয়। গত জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ট্রাক প্রতীক নিয়ে অংশ নেন।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার। তার বিপক্ষে আব্দুল লতিফ সিদ্দিকী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সারওয়াত সিরাজ, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে লিয়াকত আলী, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে শহিদুল ইসলাম, সুপ্রিম পার্টির একতারা প্রতীকে শুকুর মামুদ, জাতীয় পার্টির (জেপি) বাইসাইকেল প্রতীকে সাদেক সিদ্দিকী ও জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে মোন্তাজ আলী।

এদিকে, প্রতীক পেয়েই প্রার্থীরা পাড়া-মহল্লায় পোস্টার সাঁটিয়েছেন। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। তারা প্রচারণা চালাচ্ছেন পুরোদমে।

ভোটাররা বলছেন, আওয়ামী লীগ প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদারের সঙ্গে আব্দুল লতিফ সিদ্দিকী ও স্বাধীনতার ইশতেহার পাঠক পাঁচবারের সংসদ সদস্য প্রয়াত শাজাহান সিরাজের মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

প্রসঙ্গত, লতিফ সিদ্দিকী কালিহাতী আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময়ে মন্ত্রীও হয়েছেন। হজ নিয়ে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর পদ হারান লতিফ। পরে মন্ত্রিত্ব থেকে বাদ পড়েন এবং সব শেষে দল থেকে বহিষ্কার হন। দীর্ঘদিন রাজনৈতিক অনুষ্ঠান থেকে দূরে সরে ছিলেন। এই নির্বাচনের কয়েক মাস আগে কাদের সিদ্দিকীর সঙ্গে একমঞ্চে উঠেন লতিফ সিদ্দিকী। এরপর থেকে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনি প্রচারণা চালিয়ে আসছেন। 

/এএম/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম