ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৪, ০৯:১৯আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:১৯

ময়মনসিংহ সদরের গোপালনগর গ্রামের কারীর মিল নামক স্থানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নাজিমুদ্দিন (৩৯) নামে ব্যাটারিচালিত এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১১টার সময় এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন অটোরিকশাসহ এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মাইনুদ্দিন জানান, অটোরিকশা চালিয়ে বাড়ি ফেরার পথে গোপালনগর গ্রামের কাঠের মিল নামক স্থানে ছিনতাইকারীরা নাজিম উদ্দিনকে এলোপাতাড়ি  ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এদিকে স্থানীয় লোকজন ধাওয়া করে ঘাগড়া তালতলা এলাকা থেকে অটোরিকশা সহ এক ছিনতাইকারী করে পুলিশের হাতে সোপর্দ করে। ঘটনার সঙ্গে জড়িত বাকি ছিনতাইকারীদের আটকে অভিযান অব্যাহত আছে।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম