ময়মনসিংহ সিটিতে মেয়র পদে টিকলেন ৬ জন, আ.লীগেরই পাঁচ

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৮

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ছয় জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৩টি ওয়ার্ডে ১৬৪ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে তথ্যে অসঙ্গতি থাকায় সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত যাচাই-বাচাইয়ের পর ছয় জনের মনোনয়নপত্র বৈধ ও একজনের বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। সকাল থেকে নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে মনোনয়নপত্র যাচাই-বাচাই শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। মনোনয়নপত্র বৈধ-অবৈধ ঘোষণার দিনে সকাল থেকে অডিটরিয়ামের সামনে ছিল প্রার্থী ও কর্মী-সমর্থকদের ভিড়।

যে ছয় জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন—বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা সাদেকুল হক খান টজু, মহানগর আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র মাহমুদ আল নূরের ছেলে ফারামার্জ আল নূর রাজীব, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. মো. রেজাউল হক এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মন্ডল। এছাড়া ৩০০ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল থাকায় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম ফেরদৌস জিলুর মনোনয়নপত্র বাতিল করা হয়। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘মেয়র পদে একজনের মনোনয়ন বাতিল হয়েছে। ছয় জনের বৈধ হয়েছে। এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তারা আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই তিন দিন; বিভাগীয় কমিশনার বরাবর আপিল করার সুযোগ পাবেন।’

স্থানীয় সূত্র জানায়, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে এবার দলীয়ভাবে কাউকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। ছয় জনের মধ্যে একজন জাতীয় পার্টি (জাপা) মনোনীত। বাকি পাঁচ জনই আওয়ামী লীগের বিভিন্ন পদে আছেন। আগামী ৯ মার্চ এই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রচারণা।

১৫৭ বছরের পুরোনো ময়মনসিংহ পৌরসভা ২০১৮ সালের ১৪ অক্টোবর সিটি করপোরেশনে উন্নীত হলে ২০১৯ সালের ৫ মে ভোটগ্রহণ হয়। তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইকরামুল হক টিটু মেয়র নির্বাচিত হন। তবে সাধারণ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটারের আয়তনের এই সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটার তিন লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৬৩ হাজার ৮৭২, নারী এক লাখ ৭২ হাজার ৬১৫ এবং হিজড়া ৯ জন।

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ভোটে দলীয় প্রতীক না থাকায় একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাচ্ছেন। ইতোমধ্যে নগরীকে তিলোত্তমা শহর হিসেবে গড়তে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। গত জানুয়ারিতে ময়মনসিংহ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করার পরই আওয়ামী লীগের বিভিন্ন নেতা প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে নগরে পোস্টার সাঁটাতে শুরু করেন। তারা আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু দলের সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ায় তাদের দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ করতে হয়নি। শেষ পর্যন্ত মেয়র পদে টিকে রইলেন ছয় জন।

/এএম/
সম্পর্কিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
সংরক্ষিত নারী আসন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল মনিরা শারমিনের, শুনানি কাল
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী