ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৬

ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শেরপুর থেকে ঢাকাগামী রিফাত পরিবহনের বাস ময়মনসিংহ সদরের আলালপুরে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ সাত জনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/কেএইচটি/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান