হাফেজদের মাধ্যমে মুসলিম বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে: ধর্মমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
২৪ মার্চ ২০২৪, ২০:৪৩আপডেট : ২৪ মার্চ ২০২৪, ২০:৪৩

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘কোরআনের হাফেজদের মাধ্যমে মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। ১৯৯৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এরূপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১৯০ জনের অধিক প্রতিযোগী আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। হাফেজদের এই অর্জন আমাদের দেশের জন্য অত্যন্ত গৌরবের।’

রবিবার (২৪ মার্চ) জামালপুরের ইসলামপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে আরটিভি আলোকিত কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ ইসমাইল হোসেনের সংবর্ধনা ও আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপস্থিত আলেম-ওলামা ও শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘ইসলামপুর থেকে ইসমাইলের মতো অনেককে গড়ে তুলতে হবে। যারা ইসলামপুরের তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। ইসমাইল যদি পারে, অন্যরাও পারবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম-ওলামা সমাজকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করেন। আমরা চাই এমন একটি দেশ যেখানে দুর্নীতি, মজুতদারি, কালোবাজারি ও মুনাফাখোর থাকবে না। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থাকবে না। এজন্য আপনাদের এগিয়ে আসতে হবে। মানুষকে বোঝাতে হবে, ধর্মের বিধিবিধান জানাতে হবে। দেশ ভালো থাকলে আমি ভালো থাকবো, আপনিও ভালো থাকবেন।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের, আইন কলেজের অধ্যক্ষ অ্যাড. আব্দুস ছালাম, অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, ইসলামপুর সার্কেলের এএসপি অভিজিৎ দাস, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। পরে মন্ত্রী আরটিভি আলোকিত কোরআন-২০২৪ এর চ্যাম্পিয়ন হাফেজ ইসমাইল হোসেনের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন। এ ছাড়াও পিপিএম পদকে ভূষিত ওসি সুমন তালুকদারকেও শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী
হজযাত্রা নির্বিঘ্ন করবে সরকার, অনিয়ম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী 
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান