নির্বাচন আচরণবিধি লঙ্ঘন : ৭ প্রার্থীকে ৩৫ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৮ মার্চ ২০১৬, ১৮:০৬আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৮:০৬

কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৭ প্রার্থীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো. আক্তার জামীল এ জরিমানা করেন। এ নিয়ে গত দুই দিনে মোট ১৪ জন প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার আদালত পরিচালনাকালে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ ভঙ্গ করে দেয়ালে পোস্টার লাগানোর কারণে কিশোরগঞ্জ সদর উপজেলার ২নং লতিবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রাথী মো. সেলিম মিয়া (নৌকা প্রতীক), আ. আহাদ খান (মোটর সাইকেল প্রতীক), মো. আব্দুর রাজ্জাক (আনারস প্রতীক), মো. ইদ্রিছ মিয়া (ধানের শীষ প্রতীক),  সাধারণ সদস্য প্রার্থী মো. হান্নান মিয়া (বৈদ্যুতিক পাখা), ০৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. ইসলাম উদ্দিন (মোরগ প্রতীক) এবং ০১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. বুলবুল ইসলাম (মোরগ প্রতীক) প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম