‘দেশ রক্ষায় গণতন্ত্র মঞ্চ আরও তীব্র আন্দোলন গড়ে তুলবে’

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ জুন ২০২৪, ০১:২৩আপডেট : ০৮ জুন ২০২৪, ০১:২৩

সরকার ও শাসনব্যবস্থা বদলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গণতন্ত্র মঞ্চ ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভা শুক্রবার (৭ জুন) নগরীর মুসলিম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। ভাসানী অনুসারী পরিষদের ময়মনসিংহ জেলার সভাপতি মাহবুবে আলম জুয়েলের সভাপতিত্বে এই সভা হয়।

সেখানে বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক।

সভায় নেতৃবৃন্দ বলেন, ‘সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ ও ভারতের হত্যাকাণ্ডের শিকার এমপি আনোয়ারুল আজীম আনারের ঘটনায় সরকার স্পষ্ট করেছে লুটপাটকারীরাই এই সরকারের ভিত্তি। এদের দিকে আঙুল তুলতে গেলে এই সরকারের দিকেই তুলতে হবে। গণতন্ত্র মঞ্চ জনগণকে নিয়ে দেশকে রক্ষা করার লক্ষ্যে এদেরকে প্রতিহত করতে আগামী দিনে আরও তীব্র আন্দোলন গড়ে তুলবে।’

বাজেট নিয়ে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেন, ‘বিগত বাজেটগুলোতে দেশের মানুষকে শোষণ করেছে সরকার। জনগণকে লুট করেছে। বর্তমান এই বাজেটও দেশের অর্থনীতিকে আরও বিপর্যয়ের দিকে নেবে। দেশের উন্নয়ন বাজেটের প্রায় সমপরিমাণ হলো ঘাটতি বাজেট। অর্থাৎ ধার-দেনা করে ওরা এই উন্নয়ন পরিকল্পনা করেছে। উন্নয়নের নামে আরেক দফা লুটপাট করবে। আরও ঋণের মাধ্যমে দেশের ব্যাংকগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। এক দিকে ঋণের বোঝা অন্যদিকে ঋণ খেলাপি ও পাচারকারীদের আরও সুবিধা বাড়াবে।’

তারা বলেন, ‘যাদের আয়ে দেশ চলে সেই সাধারণ মানুষের আয়ের সর্বোচ্চ ৩০ ভাগ কর আরোপ করেছে সরকার। অপরদিকে দুর্নীতিবাজদের কালো টাকা সাদা করতে কর আরোপ করেছে ১৫ শতাংশ। এই দেশ এখন আর ভালো মানুষের জন্য নেই। জনগণ যে দেশের জন্য আন্দোলন করেছিল তেমন দেশ পেতে হলে আবারও আন্দোলন করতে হবে আমাদের। গণতন্ত্র মঞ্চের এই আন্দোলনে সারা দেশের মানুষকে শরিক হতে উদাত্ত আহ্বান করছি আমরা।’

/এফআর/
সম্পর্কিত
দ্রুত আসন সমঝোতা চায় যুগপৎ-সঙ্গীরা, বিএনপির নতুন উদ্যোগ
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে উদ্ভুত সংকট সমাধানের দায়িত্ব সরকারকেই নিতে হবে: গণতন্ত্র মঞ্চ
গণতন্ত্র মঞ্চের প্রথম ধাপের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস